শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘২০ বছর ধরে হত্যার জন্য অপেক্ষা’, সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে গুলি

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়া হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে খুব কাছ থেকে ফারুক আব্দুল্লাহকে গুলি চালানো হয়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী একেবারে কাছ থেকে (পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ) ফারুক আব্দুল্লাহকে গুলি করেন। তবে সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এক কমান্ডো আততায়ীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে প্রাণে বেঁচে যান বর্ষীয়ান এই নেতা।

এনডিটিভি বলছে, গতকাল অভিযুক্ত হামলাকারী কমল সিং জামওয়াল 'জেড প্লাস' নিরাপত্তা পাওয়া ফারুক আব্দুল্লাহর কয়েক হাত দূরত্বের মধ্যে চলে যান। তিনি ফারুক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলিও চালান। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হলে ফারুক আব্দুল্লাহ অক্ষত থাকেন। নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে আটক করে।

গ্রেটার কৈলাস এলাকায় ওই বিয়ে বাড়ির একটি নাটকীয় ভিডিওতে দেখা যায়, হামলাকারী ফারুক আবদুল্লাহর মাত্র কয়েক পা পেছনে ছিলেন। তার হাত আবদুল্লাহর কাঁধ বরাবর তাক করা ছিল। তিনি গুলি ছুড়লেও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা তাকে ধাক্কা দেন। ফলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং আবদুল্লাহ অল্পের জন্য বেঁচে যান। 

ভিডিওতে আরও দেখা যায়, হামলাকারী ধরা পড়ার পরপরই উপস্থিত জনতা তাকে গণপিটুনি দিচ্ছে। হামলাকারীকে গ্রেপ্তারের পর আরেক ভিডিওতে দেখা যায়, ওই আততায়ী একটি চেয়ারে বসে পুলিশকে বলছে, তিনি জম্মুর পুরানা মান্ডির বাসিন্দা। 

তার ভাষ্য, গত ২০ বছর ধরে তিনি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন। পুলিশ জানিয়েছে, জম্মুর এ বাসিন্দা 'মত্ত অবস্থায় ছিলেন'। তাকে জেরা করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়