শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ওয়াশিংটনের স্বীকারোক্তি

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্য ইরানের জ্বালানী ও তেল লুট করা

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের জ্বালানী ও তেল লুট করাই মার্কিন-ইসরায়েলি যৌথ আগ্রাসনের লক্ষ্য বলে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। 

ইরানি বার্তা সংস্থা ইরনার জানিয়েছে, হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং মার্কিন জাতীয় জ্বালানী পরিষদের নির্বাহী পরিচালক জেরাড আইজেন ফক্স নিউজ চ্যানেলে এক নজিরবিহীন স্বীকারোক্তি দিয়ে ঘোষণা করেছেন যে ওয়াশিংটন ইরানের জ্বালানী তেল-সম্পদকে পুরোপুরি ইরানিদের হাত থেকে বের করে নিতে চায়। -- পার্সটু‌ডে

এভাবে আইজেন এটা ফাঁস করলেন যে ইরানে আগ্রাসনের পেছনে ওয়াশিংটনের আসল লক্ষ্য হল ইরানের জাতীয় সম্পদ লুট করা যাতে নিজের ও মিত্রদের অর্থনৈতিক ও জ্বালানী স্বার্থ অবৈধভাবে হাসিল করা নিশ্চিতভাবে সম্ভব হয়।

আইজেন বলেছেন, আমরা যা করতে চাই তা হল জ্বালানী তেলের এই বিশাল রিজার্ভকে ইরানিদের হাত থেকে পুরোপুরি বের করে নেয়া যাতে হরমুজ প্রণালী নিয়ে আর কখনও উদ্বিগ্ন থাকতে না হয়।

এমন সময় ওয়াশিংটনের পক্ষ হতে এই স্বীকারোক্তি আসল যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে উঠেছে এবং তেলের বিশ্ব-বাজারে তীব্র অস্থিতিশীল অবস্থা দেখা দিয়েছে। 

বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা বলছেন, ইসলামী ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন দীর্ঘকাল ধরে চলতে থাকলে পশ্চিম এশিয়াসহ বিশ্বব্যাপী জ্বালানী নিরাপত্তা খাতে নানা সংকট দেখা দিতে পারে দীর্ঘ মেয়াদে এবং জ্বালানী তেলের দর তীব্র গতিতে উর্ধ্বমুখি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়