শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৫:০৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও এক দেশে হামলা চালাল ইরান

ইরানের বিরুদ্ধে এবার আরও এক দেশে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। দক্ষিণ ককেশাসের দেশ আজারবাইজান দাবি করেছে, ইরানের ড্রোন হামলায় তাদের দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানি ড্রোন নাখচিবান স্বায়ত্তশাসিত অঞ্চলের দুটি স্থানে আঘাত হানে। এর মধ্যে একটি ড্রোন সরাসরি বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে এবং আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়ে।

বিবৃতিতে আরও জানানো হয়, হামলার ফলে বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে একটি প্রতিবাদপত্রও দেওয়া হবে।

তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়