শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন। সোমবার (২ মার্চ) দিনভর এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন ম্যাসাচুসেটসের বোস্টনে তাপমাত্রা কম থাকা সত্ত্বেও রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। এক বক্তা জনতার উদ্দেশে বলেন, তিনি ‘অন্তহীন, বোকামিপূর্ণ, অনৈতিক ও বিপজ্জনক যুদ্ধের’ বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বিক্ষোভকারীরা একটি সংক্ষিপ্ত সমাবেশের পর শহরের রাস্তায় শান্তিপূর্ণ মিছিল করেন। ‘হ্যান্ডস অফ ইরান নাউ’ (ইরান থেকে হাত সরাও) স্লোগান দিতে দিতে তারা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও।

লস অ্যাঞ্জেলসে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ‘নো ওয়ার অন ইরান’ (ইরানে যুদ্ধ নয়) স্লোগান দেন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা বন্ধের দাবি জানান।

একই ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে শিকাগো, পোর্টল্যান্ড এবং ম্যাডিসনেও। শহরগুলোতে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরেন।

যুদ্ধ ও দখলবিরোধী সংগঠন ‘অ্যানসার কোয়ালিশন’ সপ্তাহান্তে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়, সোমবার হবে ‘স্টপ দ্যা ওয়ার ইন ইরান’ শিরোনামে জাতীয় বিক্ষোভ দিবস। সংগঠনটির ওয়েবসাইটে দেশজুড়ে বিভিন্ন শহরে নির্ধারিত কর্মসূচির তালিকাও প্রকাশ করা হয়। সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়