শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১২:০৭ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য

দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য সীমিত সংখ্যক বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে দুবাই বিমানবন্দর।

আজ সোমবার দুবাই বিমানবন্দর, এমিরেটস ও ফ্লাই দুবাই এয়ারলাইনের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এমিরেটসের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আগের বুকিং থাকা যাত্রীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি। বিশেষ ফ্লাইটের যাত্রীদের সঙ্গে এমিরেটস সরাসরি যোগাযোগ করবে।’

যোগাযোগ করার আগ পর্যন্ত যাত্রীদের দুবাই আন্তর্জাতিক ও আল মাকতুম আন্তর্জাতিক—দুটি বিমানবন্দরেই না যেতে অনুরোধ জানিয়েছে এয়ারলাইনটি।

এছাড়া পরবর্তী নির্দেশনা পর্যন্ত অন্যান্য সব ফ্লাইট স্থগিত থাকবে বলেও জানিয়েছে এমিরেটস। 

‘এমিরেটস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী তাদের অপারেশনাল সময়সূচি নির্ধারণ করবে,’ বলা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

এদিকে আজ সন্ধ্যায় এমিরেটসের মতো ফ্লাই দুবাইয়েরও কিছু বিশেষ ফ্লাইট পরিচালিত হবে।

এয়ারলাইনটির এক মুখপাত্রের বরাতে দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস এ তথ্য নিশ্চিত করেছে। 

দুবাই বিমানবন্দর থেকে ফ্লাই দুবাইয়ের ৪টি ফ্লাইট ছেড়ে যাবে এবং ৫টি ফ্লাইট ফিরবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়