শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজস্থানের তিন শহরের মুঘলদের নাম পরিবর্তন করল বিজেপি সরকার

প্রবাদ আছে, ‘নেই তো কাজ, খই ভাঁজ’। ঠিক তেমনই অবস্থা ভারতের রাজস্থানের বিজেপি সরকারের। জনতার দুর্দশা লাঘবের চেয়ে জায়গার নাম বদলকেই মুখ্য কাজ হিসাবে মনে করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সরকার। তাই শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিখ্যাত পর্যটন কেন্দ্র মাউন্ট আবু সহ তিন স্থানের নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভায় ওই নাম বদলের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মরু রাজ্য হিসাবে পরিচিত রাজস্থানের একমাত্র পাহাড়ি শহর হল মাউন্ট আবু। আরাবল্লী পর্বত মালার অন্তর্গত এই পাহাড়ি শহরে প্রতি বছর দেশ-বিদেশ তেকে বহু পর্যটক ভিড় জমান। পড়শি রাজ্য গুজরাতের আমদাবাদ, পাটন ও গান্ধিনগরের কাছাকাছি এই শহর বহু পর্যটকের বিশেষ অবকাশ কাটানোর কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘মাউন্ট আবু, কামান ও জাহাজপুরের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাউন্ট আবুর নাম রাখা রয়েছে আবু রাজ। কামানের নাম বদলে হচ্ছে কামবন এবং জাহাজপুরের নাম হচ্ছে যজ্ঞপুর।’ আচমকাই নাম বদলের প্রয়োজন হল কেন, সে বিষয়ে অবশ্য কোনও ব্যাখ্যা দেননি তিনি।

উল্লেখ্য, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে শহর বা স্থানের নাম বদলের হিড়িক শুরু হয়েছে। মুঘলদের দেওয়া নামে মুসলিম-মুসলিম গন্ধ রয়েছে এমন অদ্ভুত যুক্তি তুলে মুঘলসরাই, এলাহাবাদ, অওরাঙ্গাবাদ সহ বহু জায়গার নাম বদল করা হয়েছে। যদিও ইতিহাসবিদরা মনে করছেন, শহর বা স্থানের নাম বদলে ইতিহাসকে মুছে ফেলা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়