শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০২:৫৯ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

খামেনিকে হত্যার ঘটনায় মার্কিন কনস্যুলেটে শত শত পাকিস্তানি হামলা চালিয়েছে, নিহত ৮

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এনিয়ে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব চালিয়েছে শত শত পাকিস্তানি। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর এপি'র। 

পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, খামেনিকে হত্যার ঘটনায় রোববার শত শত পাকিস্তানি মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভ চালায়। সেই সময় অনেকে মার্কিন কনস্যুলেটে জোর করে প্রবেশের চেষ্টা চালায়। 

বার্তাসংস্থা এএফপি'কে পাকিস্তানের রেসকিউ এক কর্মকর্তা বলেছেন, করাচিতে মার্কিন কনস্যুলেটে ইরানপন্থীদের বিক্ষোভের সময় অন্তত আটজন নিহত হয়েছে। 

ইদি ফাউন্ডেশন রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র মুহাম্মদ আমিন বলেন, করাচির হাসপাতালে আমরা আটজনের মৃতদেহ স্থানান্তর করেছি। এ ছাড়া কনস্যুলেটের ঘটনায় ২০ জন আহত হয়েছে।  

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কনস্যুলেটের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। আরেক ভিডিওতে দেখা যায়, কনস্যুলেটের গেট কম্পাউন্ডের ভেতরে বেশ কয়েকজন পুরুষ জানালা ও দরজার কাচ ভেঙে মূল ভবনে প্রবেশের চেষ্টা করছে। 

অভিযোগ, ভবনের কিছু অংশে আগুন লাগানো হয়েছে। 

এদিকে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছেন। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করবো যা আগে কখনো দেখা যায়নি! 

  • সর্বশেষ
  • জনপ্রিয়