শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া

ইরানের ভূখণ্ডে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর মতে, সব পক্ষকে অবশ্যই ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে’ ফিরে আসতে হবে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপগুলোর’ দ্রুত একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা। রাশিয়ার মতে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে যেকোনো শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় রাশিয়া আগের মতোই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এদিকে ইরান পরিস্থিতির ওপর প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘তথাকথিত শান্তিপ্রতিষ্ঠাকারী (যুক্তরাষ্ট্র) আবারও তার আসল রূপ দেখিয়েছে। ইরানের সঙ্গে সব আলোচনাই ছিল মূলত একটি সাজানো নাটক বা ছদ্মাবরণ। এ নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না; কেউই আসলে কোনো বিষয়ে সমঝোতা করতে চায়নি।’

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, ‘এখন মূল প্রশ্ন হলো, শত্রুর কঠিন পরিণতির জন্য কার ধৈর্য বেশি। যুক্তরাষ্ট্রের বয়স মাত্র ২৪৯ বছর। অথচ পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল ২,৫০০ বছরেরও বেশি সময় আগে। দেখা যাক আগামী ১০০ বছরে কী হয়...।’

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা করেছে ইরান। হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়