শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় নাগরিকদের ইসরায়েল ভ্রমণ না করার সতর্কতা ফ্রান্সের

ফ্রান্সের নাগরিকদের ইসরায়েল ও পশ্চিম তীর ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি মোতায়েন যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা থাকায় এমন ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ সতর্কতা জারি করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের বর্তমান পরিস্থিতি এবং এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাবের কারণে ইসরায়েল, জেরুজালেম ও পশ্চিম তীরে ভ্রমণ-পর্যটন বা পারিবারিক সফর জোরালোভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।

এছাড়া আঞ্চলিক পরিস্থিতির অবনতির ওপর নির্ভর করে কয়েক দিনের জন্য বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল বা বিলম্বের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ওইসব এলাকায় অবস্থানরত ফরাসি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। জনসমাবেশ বা বিক্ষোভ এড়িয়ে চলা, ব্যক্তিগত ও সমষ্টিগত আশ্রয়স্থল চিহ্নিত রাখা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ক্রমেই উত্তেজনা বাড়ছে, একই সঙ্গে সামরিক উপস্থিতিও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের বৃহত্তম বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ইসরায়েলের উপকূলে পৌঁছেছে।

এর পাশাপাশি বিমান হামলা চালাতে বহুসংখ্যক যুদ্ধবিমান ইসরায়েলের সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এসব যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান পাঠানোর প্রস্তুতিও শেষ হয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েললে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, ইরানে হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন এফ-৩৫, এগ-১৫, এবং এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে ইসরায়েলে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়