শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৬ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন গণমাধ্যম: ইরানের সঙ্গে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার যথেষ্ট নয়

পার্সটুডে- মার্কিন সাময়িকী 'পলিটিকো' জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নাও হতে পারে।

এই পত্রিকাটি আরও জানিয়েছে, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সামরিক সংঘর্ষ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে মারাত্মক ক্ষয়িষ্ণু অবস্থায় ঠেলে দিতে পারে।

প্রতিবেদনটিতে বলা হয়, এ ধরনের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ দ্রুত হ্রাস পেতে পারে এবং এতে মার্কিন বাহিনী আরও ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলোও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে, বিশেষ করে ইউক্রেনে এগুলো সরবরাহের ক্ষেত্রে।

সাময়িকীটি তথ্য মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জাহাজ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এসএম-৩ ক্ষেপণাস্ত্রের মজুদের প্রায় ২০ শতাংশ শেষ করে ফেলেছে। পাশাপাশি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ২০ থেকে ৫০ শতাংশ শেষ হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়