শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৬ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়সের ব্যবধান তুচ্ছ, ভালোবেসে ২২ বছরের তরুণীকে বিয়ে করলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ

বয়সের বিশাল ব্যবধান, কিন্তু তা সত্ত্বেও ৭০ বছর বয়সী হাকিম বাবর ভালোবেসে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে। আর এ বিয়ে নিয়ে পাকিস্তানে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রেমের সম্পর্কের পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালায়।

অসম বয়সের এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ দম্পতিকে ঘিরে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

অনেকে বৃদ্ধ হাকিম বাবরের সমালোচনা করলেও তিনি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। এক কনটেন্ট ক্রিয়েটরের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বয়স শুধু একটি সংখ্যা।

মানুষের মনটাই আসল—সবার মনের দিক দিয়ে তরুণ হওয়া উচিত। আমার সদ্য বিবাহিত স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন। ডিভোর্সিকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ। সে অনুযায়ীই আমি বিয়ে করেছি। তাহলে আমি ভুল কী করেছি?’

তিনি আরও বলেন, ‘আমি কোনো অনৈতিক কাজ করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেন? যারা আমাদের সমালোচনা করছে, তাদের অনেকেরই মেয়ে বন্ধু বা বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। কিন্তু তারা বিয়ে করে না। বরং প্রেমের ভান করে প্রতারণা করে।’

তরুণী স্ত্রীও স্বামীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না। কারো মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেলে বিয়ে করতে দেরি করা উচিত নয়।

হাকিম বাবর জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের পর তিনি স্ত্রীকে নিয়ে প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন। এরপর তারা নেদারল্যান্ডসে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়