শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৭ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিকার সঙ্গে দেখা করাই কাল হয় মাদক সম্রাট এল মেনচো'র

‘এল মেনচো’ নামেই পরিচিতি পেয়েছিলেন মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর অভিযানে তিনি নিহত হয়েছেন। এর আগে মেনচোর অবস্থানের কথা সেনারা জেনে গিয়েছিল তাঁর প্রেমের সূত্র ধরে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়াই মেনচোর অবস্থান ফাঁস হয়ে যাওয়ার প্রধান কারণ।

এল মেনচো ছিলেন কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) প্রধান। এই কার্টেলকে মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধচক্র হিসেবে বিবেচনা করা হয়। মেনচোকে গ্রেপ্তারের জন্য তথ্য দিলে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল ম্যাক্সিকান কর্তৃপক্ষ।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যের তাপালপা এলাকার একটি বনভূমিতে বিশেষ বাহিনীর ওই অভিযান পরিচালিত হয়। মেনচোর প্রেমিকার এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে তথ্য পাওয়ার পর দ্রুত এই অভিযানের পরিকল্পনা করা হয়। তবে অভিযানের সময় সেনারা প্রবল প্রতিরোধের মুখে পড়ে। মেনচোর নিরাপত্তারক্ষীরা তাদের দিকে গুলি চালালে তুমুল সংঘর্ষ শুরু হয়। এতে মেনচো ও তাঁর দুই দেহরক্ষী আহত হন। পরে তিনজনকেই হেলিকপ্টারে করে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হচ্ছিল। কিন্তু পথে তাঁরা তিনজনই মারা যান বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।

এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে সহিংসতা শুরু হয়। তাঁর নেতৃত্ব দেওয়া কার্টেল সদস্যরা বিভিন্ন সড়কে আগুন ধরিয়ে দেয়, গাড়ি পোড়ায় এবং রাস্তা অবরোধ করে। এসব ঘটনায় মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৩০ কার্টেল সদস্যও নিহত হয় এবং সাতটি রাজ্যে অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম জানান, অভিযানে যুক্তরাষ্ট্রের সেনারা সরাসরি অংশ নেয়নি, তবে তথ্য আদান-প্রদান হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং সরকারের প্রধান লক্ষ্য শান্তি নিশ্চিত করা।

বিশ্লেষকদের মতে, এল মেনচোর মৃত্যু সিজেএনজি কার্টেলের জন্য বড় ধাক্কা। তবে তাঁর অনুপস্থিতিতে কার্টেল ভেঙে পড়বে, নাকি আরও সহিংস হয়ে উঠবে—সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়