শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইভে ‘বিউটি ফিল্টার’ সরে গেল ইনফ্লুয়েন্সারের, হারালেন দেড় লাখ অনুসারী (ভিডিও)

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম সৌন্দর্যের আড়ালে আসল চেহারা লুকিয়ে রাখা নতুন কিছু নয়। তবে সম্প্রতি এক চীনা ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে এই ‘ফিল্টার’ বিড়ম্বনা চরম নাটকীয়তার জন্ম দিয়েছে। লাইভ স্ট্রিমিং চলাকালীন কারিগরি ত্রুটিতে বিউটি ফিল্টার সরে গিয়ে প্রকৃত চেহারা প্রকাশ পাওয়ায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনি প্রায় ১ লাখ ৪০ হাজার অনুসারী হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও অনুসারী কমার এই তথ্যের কোনো প্রমাণ মেলেনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারী বেগুনি রঙের পোশাক পরে গান গেয়ে অনুসারীদের বিনোদন দিচ্ছিলেন। হঠাৎই কয়েক সেকেন্ডের জন্য তার ব্যবহৃত বিউটি ফিল্টারটি বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে স্ক্রিনে ভেসে ওঠে তার প্রকৃত রূপ, যা ফিল্টার করা ‘প্লাস্টিক’ চেহারার চেয়ে অনেকটাই ভিন্ন। তার প্রকৃত ত্বক ছিল স্বাভাবিক এবং কিছুটা পরিপক্ব। কয়েক সেকেন্ড পরেই ফিল্টারটি ফিরে আসলেও ততক্ষণে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একে ‘প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়ে ওই নারীর অ্যাকাউন্ট নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তবে অবাক করার মতো বিষয় হলো, অধিকাংশ নেটিজেন ওই নারীর প্রকৃত চেহারার পক্ষেই কথা বলেছেন। তাদের মতে, কৃত্রিম ফিল্টারের চেয়ে তাকে আসল চেহারায় অনেক বেশি প্রাণবন্ত ও সুন্দর লাগছিল। এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘মানুষ কীভাবে ওই অবাস্তব ফিল্টার করা চেহারাকে আসল মনে করত? আসল চেহারায় তাকে অনেক বেশি চমৎকার দেখাচ্ছে।’

এই ঘটনাটি ২০১৯ সালের আলোচিত স্ট্রিমার ‘ইউর হাইনেস কিয়াও বিলুয়ো’-র কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় কিয়াও বিলুয়ো নিজের মিষ্টি কণ্ঠ আর তরুণী লুক দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ফিল্টার সরে যাওয়ার পর দেখা গিয়েছিল তিনি আসলে ৫৮ বছর বয়সী এক নারী। সাম্প্রতিক এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করলেও ওই নারীর সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি অনুসারী বাড়াতে বা আলোচনায় আসার জন্য কোনো সাজানো নাটকও হতে পারে। সূত্র: উইওন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়