শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয়াদিল্লিতে এআই সম্মেলনে চীনা রোবট কুকুর নিজেদের উদ্ভাবন দাবি, সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে চীনে তৈরি একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে এক ভারতীয় বিশ্ববিদ্যালয়।

দুই সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে সম্মেলন থেকে বহিষ্কার করা হয়েছে গ্যালগোটিয়াস নামে ওই বিশ্ববিদ্যালয়কে।

এপি জানায়, এক দিন আগে বিশ্ববিদ্যালয়টির যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ডিডি নিউজকে বলেছিলেন—‘ওরিয়ন’ নামের রোবটটি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্সে তৈরি।

তবে সামাজিকমাধ্যমের ব্যবহারকারীরা দ্রুতই রোবটটি শনাক্ত করেন এবং পোস্ট দিয়ে জানায়, এটি চীনের ইউনিট্রি রোবটিক্স কোম্পানির তৈরি। এর নাম ইউনিট্রি গো ২।

এপি জানায়, অনলাইনে এই রোবটের দাম প্রায় ১ হাজার ৬০০ ডলার। গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি।

নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা এপিকে বলেন, ‘ঘটনাটি আয়োজক দেশ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।’

যদিও বিশ্ববিদ্যালয়টির যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং দাবি করেন, তিনি কখনোই স্পষ্টভাবে রোবটটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন—এমনটা বলেননি।

অন্যদিকে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় প্রথমে এ ঘটনাকে ‘অপপ্রচার’ দাবি করে বিবৃতি দেয়।  পরে আজ বুধবার নতুন এক বিবৃতিতে বিভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, পণ্যের প্রযুক্তিগত উৎস সম্পর্কে অবগত ছিলেন না নেহা সিং এবং ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার উচ্ছ্বাসে তথ্যগতভাবে তিনি ভুল বক্তব্য দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়