শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২০ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

মালয়েশিয়া থেকে কনটেইনারভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে থাকা একটি কার্গো জাহাজ থাইল্যান্ডের ফুকেট উপকূলে হঠাৎ কাত হয়ে সাগরে তলিয়ে গেছে। স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় জাহাজে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার করেছে থাই নৌবাহিনী। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ ‘এমভি সিলয়েড আর্ক’ হঠাৎ তীব্রভাবে কাত হয়ে পড়ে। জয়েন্ট মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (জেএমআরসিসি) জানায়, মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে প্রায় ২৯৭টি কনটেইনার নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল জাহাজটি।

জাহাজটির দৈর্ঘ্য ১১৫ মিটার। এতে বাংলাদেশি আমদানিকারকদের ২৯৭ একক কনটেইনার পণ্য ছিল। এর মধ্যে ১৪টি কনটেইনারে বিপজ্জনক পণ্য রয়েছে। ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করে। রওনা দেওয়ার দুই দিনের মধ্যেই দুর্ঘটনা ঘটে।

পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে গেলে জাহাজের মাস্টার ক্যাপ্টেন শেখ মুনির আহমেদ ‘অ্যাব্যান্ডন শিপ’ ঘোষণা করেন এবং জরুরি সংকেত পাঠান। সংকেত পাওয়ার পর থাই মেরিটাইম রেসকিউ সাব-সেন্টার দ্রুত সাড়া দেয়। বিকেল ৩টা ৫০ মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেয়।

জেএমআরসিসি এক বিবৃতিতে জানায়, থাই কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে কোনো প্রাণহানি ছাড়াই ১৬ জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। বর্তমানে তারা ফুকেটের একটি হোটেলে অবস্থান করছেন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

জাহাজটির বাংলাদেশি এজেন্ট আলভি লাইনস বাংলাদেশ এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছে। পরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এমভি সিলয়েড আর্ক পুরোপুরি সাগরে তলিয়ে গেছে। থাই নৌবাহিনী ও বীমা কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিঙ্গাপুরভিত্তিক সিলয়েড শিপিং লাইনসের মালিকানাধীন জাহাজটি বাংলাদেশের নাফ মেরিন সার্ভিসেসের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। এর চূড়ান্ত গন্তব্য ছিল চট্টগ্রাম বন্দর।

জেএমআরসিসি জানায়, থাই কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে নাবিকদের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে। সংস্থাটির সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, উদ্ধার হওয়া নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়