শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৩১ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহিনী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি বলেছেন, খামেনির দিকে হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান অস্থিরতার জন্য খামেনিকে দায়ী করে শাসনব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে—এমন মন্তব্য করার পরই তেহরান থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো। জেনারেল শেখারচি বলেন, সর্বোচ্চ নেতাকে নিশানা করা হলে তার প্রতিক্রিয়া শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না; পুরো বিশ্বেই আগুন জ্বলবে।

একই সঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন এক বিবৃতিতে জানায়, খামেনির ওপর হামলা ইসলামি বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। এমন পরিস্থিতিতে ইসলামি আলেমদের পক্ষ থেকে জিহাদের ফতোয়া জারি হতে পারে এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া দেখা দেবে বলে সতর্ক করা হয়।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই সুরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সর্বোচ্চ নেতার ওপর আগ্রাসন মানেই ইরানি জনগণের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ।

এদিকে ইরানের মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগে জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। ব্রিটেন, জার্মানি, আইসল্যান্ড, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার অনুরোধে এ অধিবেশন আহ্বান করা হয়। পাঁচ দেশ পাঠানো চিঠিতে দেশজুড়ে সহিংসতা, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের অভিযোগ তোলে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার কোনো কারণ দেখছে না মস্কো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়