শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করলেই ১৬ লাখ টাকা উপহার, সন্তান হলে ৩২ লাখ

সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ তাদের কর্মীদের পরিবার গঠনে উৎসাহ দিতে ব্যতিক্রমধর্মী আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। দুবাইয়ের প্রখ্যাত ব্যবসায়ী ও গ্রুপটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানান, তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে তাকে ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার সমপরিমাণ। খবরটি জানিয়েছে খালিজ টাইমস।

এ উদ্যোগ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে যদি ওই দম্পতির সন্তান জন্ম নেয়, তবে প্রদত্ত আর্থিক সহায়তার অঙ্ক দ্বিগুণ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর এই সিদ্ধান্তের পেছনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার মতে, বিবাহ ও পরিবার গঠন কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি সমাজ ও রাষ্ট্রের প্রতিও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি শক্তিশালী জাতি এবং সুস্থ সমাজ গড়ে তুলতে স্থিতিশীল ও সুদৃঢ় পারিবারিক কাঠামো অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও উল্লেখ করেন, আমিরাত সরকার বরাবরই যুবসমাজকে পারিবারিক জীবন শুরু করতে বিভিন্নভাবে সহায়তা করে আসছে। তবে দেশের নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সামাজিক সংহতি রক্ষায় বেসরকারি খাতের পক্ষ থেকেও এমন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

সবশেষ পরিসংখ্যান অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের বর্তমান জনসংখ্যা প্রায় এক কোটি ১৫ লাখে পৌঁছালেও সেখানে স্থানীয় আমিরাতিদের হার মাত্র ১৫ শতাংশের কাছাকাছি। জনসংখ্যার এই ভারসাম্য রক্ষা এবং স্থানীয় তরুণদের স্বাবলম্বী করতে ফেডারেল ও স্থানীয় সরকার ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি চালু করেছে। আল হাবতুর গ্রুপের এই নতুন উদ্যোগ সরকারি সেই প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে ধারণা করা হচ্ছে। মূলত অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে তরুণ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পারিবারিক জীবন উপহার দেওয়াই এই বিশালাঙ্কের অনুদান কর্মসূচির মূল লক্ষ্য। সূত্রঃ খালিজ টাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়