শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলছিল শেষকৃত্য, হঠাৎ উঠে কেক কাটলেন ১০৩ বছরের বৃদ্ধা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলার রামটেক এলাকায় এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। ১০৩ বছর বয়সী বৃদ্ধা গঙ্গা শাঁখারীকে মৃত ঘোষণা করার পর শেষকৃত্যের প্রস্তুতি চলাকালীন তিনি হঠাৎ জীবিত হয়ে ফিরে আসেন। 

সনাতন ধর্মাবলম্বী গঙ্গাকে মঙ্গলবার সকালে প্রথা অনুযায়ী নতুন শাড়ি পরানো হয়। মৃত ব্যক্তির সঙ্গে চলমান শেষকৃত্যের আয়োজনের অংশ হিসেবে হাত ও পা বেঁধে নাকে তুলা গুঁজে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীরা শোকমগ্ন অবস্থায় ছিলেন।

কিন্তু হঠাৎ গঙ্গার নাতি রাকেশ শাঁখারী তার দাদীর পায়ে মৃদু নড়াচড়া লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে নাকে থেকে তুলা তুলে দেখেন তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। এ সংবাদে উপস্থিত সবাই হতবাক হন।

পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন এবং গঙ্গাকে বাঁচিয়ে আনেন। শেষকৃত্যের আয়োজন থেকে এক মুহূর্তে জন্মদিনের উৎসবে রূপ নেয়।

বিশেষ উল্লেখ, সেই দিনটি ছিল গঙ্গা শাঁখারীর ১০৩তম জন্মদিন। তাই সবাই মিলে কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই চমকপ্রদ ঘটনার তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনা মানব জীবনের অদ্ভুত রহস্য ও আশ্চর্যের এক দৃষ্টান্ত হয়ে রয়ে গেলো। সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়