শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০১:০৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

রুশ তেল কেনা অব্যাহত রাখলে ভারতে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নয়াদিল্লি রাশিয়ার তেল আমদানি কেনা চালিয়ে গেলে বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। খবর এনডিটিভির।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত যদি রাশিয়ার তেল ইস্যুতে সাহায্য না করে, তবে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে দেব। ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জানতেন তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি ‘তাকে খুশি করতে’ চেয়েছিল।

তিনি দাবি করেন, ভারত এরইমধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে।

ট্রাম্প বলেন, ‘তারা (ভারত) আমাকে খুশি করতে চেয়েছিল, প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত ভালো মানুষ। তিনি একজন ভালো মানুষ। তিনি জানতেন যে, আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বসাতে পারি।’

গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

যদিও ভারত শুরু থেকেই দাবি করে আসছে, দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়