শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লাল রেখা’ অতিক্রম করলে ব্যবস্থা—আমিরাতকে কঠোর সতর্কতা সৌদি আরবের

ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের উস্কানিমূলক কর্মকাণ্ড সৌদি আরবের জাতীয় নিরাপত্তার জন্য একটি 'লাল রেখা' বলে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে হুমকি মোকাবেলা করার জন্য সৌদি আরব প্রয়োজনীয় সকল পদক্ষেপ এবং ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করবে না বলে জানানো হয়েছে।

আল অ্যারাবিয়া জানিয়েছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কবার্তা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি একটি লাল রেখা এবং দেশ (কিংডম) এই ধরনের যে কোনো হুমকি মোকাবেলা ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ এবং ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।'

রয়টার্স বলছে, এই সতর্কীকরণটি আমিরাতের বিরুদ্ধে সৌদির সবচেয়ে জোরালো ভাষার বিবৃতি। কারণ সংযুক্ত আরব আমিরাত ইয়েমানি দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সামরিক সহায়তা দিচ্ছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আজ ইয়েমেনের মুকাল্লা বন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে দুটি জাহাজে করে পাঠানো অস্ত্রের চালান লক্ষ্য করে 'সীমিত' বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আগত দুটি জাহাজ ২৭-২৮ ডিসেম্বর জোটের যৌথ বাহিনী কমান্ডের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করে। পূর্বাঞ্চলীয় হাদরামাউত এবং মাহরা প্রদেশে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বাহিনীকে সমর্থন করার জন্য প্রচুর পরিমাণে অস্ত্র এবং যুদ্ধযান নামানো হয়। এরপর জোটের বিমান বাহিনী আজ সকালে আনলোড করা অস্ত্র এবং যুদ্ধ যানগুলোকে লক্ষ্য করে সীমিত সামরিক অভিযান পরিচালনা করেছে।

এরপর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, 'সৌদি আরব ভ্রাতৃপ্রতিম সংযুক্ত আরব আমিরাতের গৃহীত পদক্ষেপে হতাশা প্রকাশ করছে- দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিলের বাহিনীকে হাদরামাউত এবং আল-মাহারা প্রদেশে রাজ্যের দক্ষিণ সীমান্তে সামরিক অভিযান পরিচালনার জন্য চাপ দিচ্ছে, যা দেশের জাতীয় নিরাপত্তা এবং ইয়েমেন প্রজাতন্ত্র ও অঞ্চলের নিরাপত্তা-স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'সংযুক্ত আরব আমিরাতের গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত, ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধারের জন্য জোট যে নীতির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল, তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জোটের উদ্দেশ্য পূরণ করে না।'

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি আন্দোলনের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্য ছিলো সংযুক্ত আরব আমিরাত। ২০১৯ সালে তারা দেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহার শুরু করে কিন্তু সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়