শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিগ্রি ছাড়াই ২৬টি মামলা জয়, অবশেষে ধরা পড়লেন সেই ‘ভুয়া আইনজীবী’

কেনিয়ায় এক অবিশ্বাস্য কাহিনি সামনে এসেছে যেখানে ব্রায়ান মওয়েন্ডা ন্টউইগা নামের এক ব্যক্তি নিজেকে দক্ষ আইনজীবী পরিচয় দিয়ে টানা ২৬টি মামলা জিতে সবাইকে স্তম্ভিত করে তুলেছিলেন। কিন্তু এক রহস্য ফাঁস হলে জানা যায়, তার আইন বিষয়ে কোনো প্রশিক্ষণ বা যোগ্যতা ছিল না।

ব্রায়ান অত্যন্ত চালাক ও চতুর। তিনি হ্যাক করে কেনিয়ার ল’ সোসাইটির পোর্টালে আসল আইনজীবীদের প্রোফাইলে নিজের ছবি বসিয়ে দেন। ফলে বিচারক এবং ক্লায়েন্টরা কেউই বুঝতে পারেননি যে তিনি আসলে একজন ভুয়া আইনজীবী। তার আত্মবিশ্বাসী বক্তব্য এবং কোর্টরুমে দৃঢ় উপস্থিতি তাকে দীর্ঘদিন ধরে সবাইকে বোকা বানিয়ে রাখতে সাহায্য করেছিল।

কিন্তু অবশেষে তার প্রতারণার ছদ্মবেশ ধরা পড়ে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনা এখন কেনিয়ার বিচারব্যবস্থা ও আইনজীবীদের যাচাই–বাছাই প্রক্রিয়ার উপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

আইনের মতো গুরুতর ক্ষেত্রেও যথাযথ যাচাই এবং সতর্কতা জরুরি, যাতে আইনজীবীর আসল পরিচয় ও যোগ্যতা নিশ্চিত করা যায় এবং প্রতারণার সুযোগ না থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়