শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব: বিশ্বের প্রথম দেশ হিসেবে সব হিমবাহ হারাতে যাচ্ছে ভেনেজুয়েলা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে সব হিমবাহ হারাতে পারে ভেনেজুয়েলা। দেশটির শেষ অবশিষ্ট হিমবাহ হামবোল্ট বা লা করোনাকে আর হিমবাহ হিসেবে বিবেচনা করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গত বছর ইন্টারন্যাশনাল ক্রায়োস্ফিয়ার ক্লাইমেট ইনিশিয়েটিভ আইসিসিআই জানিয়েছিল, ভেনেজুয়েলার আন্দিজ পর্বতে অবস্থিত হামবোল্ট হিমবাহটি এতটাই ছোট হয়ে গেছে যে এখন এটিকে আইস ফিল্ড হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। অর্থাৎ এটি আর নিজের ওজনেই প্রবাহিত হওয়ার মতো বড় নেই।

গত এক শতকে ভেনেজুয়েলা অন্তত ছয়টি হিমবাহ হারিয়েছে। গবেষকদের তথ্যমতে হামবোল্ট হিমবাহটির আয়তন একসময় ছিল প্রায় ৪৫০ হেক্টর, যা দ্রুত গলে কমে মাত্র দুই হেক্টরেরও নিচে নেমে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে তাপমাত্রা বাড়ছে এবং দ্রুত গলছে বরফ। এতে একদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, অন্যদিকে পাহাড়ি অঞ্চলের পানির উৎসও হুমকিতে পড়ছে।

বিজ্ঞানীদের মতে একবার কোনো হিমবাহ সম্পূর্ণ গলে গেলে সেটি আবার ফিরে আসা প্রায় অসম্ভব। ভেনেজুয়েলার ঘটনার পর ভবিষ্যতে ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং স্লোভেনিয়াও বরফশূন্য দেশ হয়ে উঠতে পারে।

তারা সতর্ক করে বলেছেন কার্বন নিঃসরণ কমানো না গেলে শতকের শেষ নাগাদ বিশ্বের ২০ থেকে ৮০ শতাংশ হিমবাহ বিলুপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়