শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০১:০৮ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন স্বরাষ্ট্র সচিবের পার্স চুরির দায় স্বীকার, চিলির নাগরিক বহিষ্কারের মুখে

ইমা এলিস, নিউ ইয়র্ক: ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্ট থেকে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোমের পার্স চুরির ঘটনায় চিলির এক নাগরিক বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন। ৫০ বছর বয়সী মারিও বুস্তামান্তে লেইভা, যিনি যুক্তরাজ্য ও চিলিতে চুরির মামলায় আগেও দণ্ডপ্রাপ্ত, স্বীকার করেছেন যে তিনি নোমের গুচি ব্যাগটি চুরি করেছিলেন। ব্যাগে ছিল তাঁর পরিচয়পত্র, পাসপোর্ট, নিরাপত্তা ব্যাজ এবং প্রায় ৩ হাজার ডলার। ঘটনাটি ঘটেছিল যখন নোম পরিবারের সঙ্গে ডিনার করছিলেন।

ওয়াশিংটন পোস্ট জানায়, লেইভা একটি প্লিয়া অ্যাগ্রিমেন্টে স্বীকার করেছেন যে গত এপ্রিল মাসে তিনি নোমসহ আরও দুজন নারীর কাছ থেকে চুরি করেছিলেন—এদের একজন স্পেনের নাগরিক এবং অন্যজন ম্যাসাচুসেটসের বাসিন্দা।

গত সপ্তাহে লেইভা তিনটি ওয়্যার ফ্রড এবং প্রথম-ডিগ্রি চুরির অভিযোগে দোষ স্বীকার করেন। চুক্তিতে উল্লেখ আছে—কারাদণ্ড ভোগের পর তিনি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। নিউ ইয়র্ক পোস্ট জানায়, গত এপ্রিল থেকে তিনি হেফাজতে আছেন এবং আগামী মার্চে তার সাজা ঘোষণা করা হবে।

এক বিবৃতিতে ক্রিস্টি নোম বলেন, “এই ব্যক্তি বহু বছর ধরে অবৈধভাবে এখানে থাকা একজন পেশাদার অপরাধী। এ দেশের বহু পরিবারই এমন অপরাধের শিকার হয়েছে। এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন কাজ করছেন আমেরিকাকে নিরাপদ রাখতে এবং অপরাধী বিদেশিদের রাস্তাঘাট থেকে সরিয়ে দিতে।”

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লেইভা চুরি করা নোমের ক্রেডিট কার্ড ব্যবহার করে জর্জটাউনের একটি ইতালীয় রেস্টুরেন্টে কেনাকাটা ও পানাহার করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি রাতভর খাওয়া-দাওয়ার পর মধ্যরাতে রেস্টুরেন্টের বাইরের এক টেবিলে সাত ঘণ্টা ঘুমিয়ে পড়েন। তার আগের অপরাধের ইতিহাসে রয়েছে—১৯৯৫ সালে চিলিতে ডাকাতির জন্য তিন বছরের সাজা এবং লন্ডনে অন্তত সাতটি চুরির মামলায় বিভিন্ন মেয়াদের দণ্ড, যার মধ্যে ২০১৩ সালে ১৩ সপ্তাহের কারাদণ্ডও অন্তর্ভুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়