শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১০:১২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ সামরিক কমান্ডার হত্যার প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি হিজবুল্লাহর: নাঈম কাসেম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির মহাসচিব নাঈম কাসেম। খবর আল জাজিরার। 

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হিজবুল্লাহ নেতা বলেন, তাবতাবাইকে হত্যা ‘স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ’। এই হত্যার জবাব দেওয়ার অধিকার হিজবুল্লাহর আছে। 

এর আগে গত ২৩ নভেম্বর লেবাননের বৈরুতের ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই নিহত হন।

হিজবুল্লাহপ্রধান বলেন, ‘আমরা এই হত্যার জবাব দেব, কখন জবাব দেয়া হবে সময় আমরাই নির্ধারণ করব। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হতে পারে—এ সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে।’

নতুন যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা নিয়ে নাঈম কাসেম সরাসরি কিছু বলেননি, তবে লেবাননকে ইসরাইলের মোকাবিলায় ‘নিজের সেনাবাহিনী ও জনগণের ওপর নির্ভর করে প্রস্তুতি নেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, পোপ লিওর আসন্ন লেবানন সফর শান্তি প্রতিষ্ঠা ও ইসরাইলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে।

হিজবুল্লাহ নেতা দাবি করেন, ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে হিজবুল্লাহ, অন্যদিকে ইসরাইলের ধারাবাহিকভাবে লেবানন হামলা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, তাবতাবাই চারজন সহযোগীকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছিলেন—এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

এদিকে হিজবুল্লাহ মহাসচিবের ভাষণের প্রতিক্রিয়ায় ইসরাইলের সামরিক মুখপাত্র আভিচায় আড্রেয়ি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অস্ত্র জব্দে লেবানন সেনাবাহিনীর প্রচেষ্টা ‘অপর্যাপ্ত’। তার দাবি, ‘হিজবুল্লাহ এখনো গোপনে অস্ত্র মজুত করছে এবং সেনাবাহিনীকে পরিচালনা করছে।’

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়