শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০২:৪৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অফিসে অশ্লীল ভিডিও দেখার অভিযোগে সরকারি কর্মী বরখাস্ত

ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার তাল্লারেভু এলাকায় এক সরকারি কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অফিস চলাকালীন গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিলেন। ঘটনার ভিডিও প্রকাশিত হওয়ার পর দ্রুত পদক্ষেপ নিলে কাকিনাড়া জেলা কর্তৃপক্ষ ওই কর্মীকে বরখাস্ত করেছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তাল্লারেভু ডাক বিভাগের অফিসের ডেস্কে বসে থাকা ওই কর্মচারী কম্পিউটারের দিকে মনোযোগ না দিয়ে নির্বিঘ্নে তার ব্যক্তিগত মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন। অন্যদিকে, অফিসে প্রয়োজনীয় ডাক পরিষেবা নিতে আসা সাধারণ গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করতে বাধ্য হন।

প্রাথমিকভাবে কর্মীরা গ্রাহকদের বোঝাতে চেষ্টা করেন, ‘কম্পিউটার সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা’ হচ্ছে। কিন্তু পরবর্তীতে জানা যায়, এই বিলম্বের মূল কারণ ছিল কর্মীর ব্যক্তিগত বিনোদন।

স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। তারা অভিযোগ করেন, কর্মীর দায়িত্বহীনতার কারণে তারা অত্যন্ত প্রয়োজনীয় পরিষেবা পেতে সীমাহীন ভোগান্তির মুখোমুখি হয়েছেন। সরকারি দফতরে কর্মরত একজনের এমন আচরণ পেশাদারিত্ব এবং জনসেবার প্রতি তার প্রতিশ্রুতির অভাবকে প্রকাশ্যে নিয়ে এসেছে।

‘বিগটিভিতেলুগু’র এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি প্রথম পোস্ট হওয়ার পরই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাল্লারেভু ডাক বিভাগের ওই কর্মীকে অবিলম্বে বরখাস্ত করা হয়। যদিও আনন্দবাজার ডট কম সংবাদটি যাচাই করেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়