শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১২:১১ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হামলা করার জন্য প্রস্তুত

ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা করার জন্য প্রস্তুতি যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনপিআর। এরইমধ্যে ত্রিনিদাদ ও টোবাগোতে পাঁচ দিনব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। 

এছাড়া স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) যুদ্ধবিমানবাহী বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড পৌঁছাবে উত্তর ক্যারিবীয় সাগরে।

দিন দিন তীব্রতর হচ্ছে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা। উত্তর ক্যারিবীয় সাগর তীরবর্তী দেশটিতে এখনো সরাসরি হামলার ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে। 

রণতরীর সঙ্গে যুক্ত হবে ১৫ হাজার মার্কিন সেনা এবং ২ হাজার মেরিন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ইস্যুতে তিনি ‘মনে মনে সিদ্ধান্ত’ নিয়েছেন। তবে বিষয়টি স্পষ্ট করেননি।

এদিকে, ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসের পেতারে সমর্থকদের সামনে বক্তৃতায় তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দ্বীপ রাষ্ট্রটির মানুষই ঠিক করবে তারা তাদের জমি–পানিকে মার্কিন সামরিক পরিকল্পনার জন্য উন্মুক্ত রাখবে কিনা। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে, এসব পদক্ষেপ মূলত মাদকবাহী নৌকা আটকানোর জন্যই নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভবত স্থল হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়