শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননের বেকা অঞ্চলে ইসরাইলি বিমান হামলা, নিহত অন্তত ৪ জন

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বেকা অঞ্চলের সিরিয়া সীমান্তের কাছে পূর্ব পার্বত্য এলাকায় একাধিক ও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় চালানো হামলায় প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে দক্ষিণাঞ্চলের নবাতিয়েহ এলাকার কাছে পৃথক আরেক হামলায় আরও দুজন নিহত হয়।

লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো বেকা অঞ্চলের সিরিয়া সীমান্তের কাছে পূর্ব পার্বত্য এলাকায় একাধিক ও তীব্র বিমান হামলা চালায়। নিহতদের মধ্যে একজন বয়স্ক নারীও আছেন। লেবাননের উত্তর-পূর্বাঞ্চলের হারমেল পর্বত এলাকায়ও দুটি বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্ব ও উত্তর লেবাননে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে আক্রমণ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, তারা এই অঞ্চলে বেশ কয়েকটি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে হিজবুল্লাহ জঙ্গিদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি শিবির।

হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়