শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ বছরের নিচে শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ করল মালয়েশিয়া সরকার

দেশের স্কুলগুলোতে বাড়তে থাকা সহিংসতার ঘটনার প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার ১৬ বছরের নিচের শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, গত শুক্রবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমের প্রভাব শিক্ষার্থীদের আচরণে উদ্বেগজনক পরিবর্তন আনছে। এজন্য ১৬ বছরের নিচে স্মার্টফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয়া হয়েছে।”

আনোয়ার ইব্রাহিম আরও জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে দেশের সব স্কুলে নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি অভিভাবক ও অভিভাবক-শিক্ষক সমিতির (পিআইবিজি) অংশগ্রহণে নৈতিক শিক্ষা বিষয়ক কনটেন্ট তৈরির পরিকল্পনাও নেয়া হচ্ছে। সূত্র: মানবজমিন

“প্রথমে নিরাপত্তা, তারপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, এবং তৃতীয়ত নৈতিক শিক্ষা—এই তিনটি দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে,” বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী আরও বলেছেন, শিক্ষা ও শিশুদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত নয়। আমরা বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করব,” বলে যোগ করেছেন তিনি।

সম্প্রতি দেশটির পেতালিং জায়ার এক স্কুলে ১৪ বছর বয়সী এক ছাত্র ১৬ বছর বয়সী এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে। ওই ঘটনার পর স্কুলে সহিংসতা ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে দেশজুড়ে ব্যাপক উদ্বেগ দেখা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়