শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৯:৫৫ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'হামাসকে হত্যা করতে বাধ্য হবো': গাজায় চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ট্রাম্পের চরম হুঁশিয়ারি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, হামাস গাজায় হত্যাযজ্ঞ চালালে তিনি তাদের ‘হত্যা করতে বাধ্য হবেন’। খবর আল জজিরার। 

গাজায় দীর্ঘ দু্ই বছর ধরে চলা যুদ্ধবিরতির কার্যকর হয়েছে গত শুক্রবার (১০ অক্টোবর)।  উপত্যকাটিতে এখন ছড়িয়ে আছে কেবল ধ্বংসস্তূপ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দুই বছরের অব্যাহত বোমাবর্ষণে প্রায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ জমেছে, যা ১৩টি পিরামিডের সমান। 

গাজার সরকারি গণমাধ্যম জানাচ্ছে, এই ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মৃতদেহ এবং অবিস্ফোরিত বোমা রয়েছে। এদিকে, যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরাইলি হামলা। একদিনে নিহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি।

এরমধ্যেই, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না, তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। তবে তিনি কোনো প্রমাণ বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!’

সম্প্রতি হামাস ও ইসরাইল-সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যা ট্রাম্পের মন্তব্যের পটভূমি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়