শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০২:৫৪ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদী আমাকে ভালোবাসেন, তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাই না: ট্রাম্প

আমি মোদীর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় প্রধানমন্ত্রী তাকে ভালোবাসেন বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন, নয়াদিল্লি রাশিয়া থেকে আর তেল কিনবে না। তার দাবি, এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি আনতে সহায়ক হবে।

এসময় ট্রাম্প বলেন, মোদী একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন। সঙ্গে সঙ্গে তিনি বলেন, ‘আমি চাই না, আপনারা ‘ভালোবাসেন’ কথাটির অন্য মানে ভাবুন। আমি তার (মোদীর) রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি বহু বছর ধরে ভারতকে পর্যবেক্ষণ করছি। এটা এক অবিশ্বাস্য দেশ। প্রতি বছরই নতুন নেতৃত্ব এসেছে, কেউ কয়েক মাস থেকেছে, কেউ আরও কম। কিন্তু আমার বন্ধু অনেক বছর ধরে আছেন। তিনি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একজন নেতা।

এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে এবং এতে তার শান্তি স্থাপনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।

বুধবার ‘বড় খবর’ শেয়ার করে ট্রাম্প বলেন, মোদী আমাকে আশ্বস্ত করেছেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। এটা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, কিছুটা সময় লাগবে, কিন্তু প্রক্রিয়াটা শিগগিরই শেষ হবে।

তিনি আরও বলেন, রাশিয়ার এই যুদ্ধ এক সপ্তাহেই শেষ হওয়া উচিত ছিল, এটা তাদের ভালো দেখায় না। তিনি দাবি করেন, একসময় তার ‘সমঝোতা চুক্তি’ প্রায় হয়েই গিয়েছিল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতাকে তিনি শান্তির পথে প্রধান বাধা হিসেবে স্বীকার করেন। তবে তার মতে, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তাহলে যুদ্ধ থামানো অনেক সহজ হবে।

‘ভারত যদি তেল না কেনে, বিষয়টা অনেক সহজ হয়ে যায়। তারা আমাকে আশ্বস্ত করেছে, খুব শিগগির রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। যুদ্ধ শেষ হলে তারা আবার রাশিয়ার সঙ্গে লেনদেন করতে পারবে,’ বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়