শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৩:২৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের অনুমোদন নিয়েই গাজায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে হামাস!

সম্প্রতি হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির পর গাজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে হামাস। তবে, এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছেন বলে জানান ট্রাম্প নিজেই।

সোমবার (১৩ অক্টোবর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, হামাস গাজায় অপরাধ প্রতিরোধ করছে। নিরাপত্তা শূন্যতা রোধ করার জন্য তিনি গাজাজুড়ে হামাস যোদ্ধাদের মোতায়েন করার অনুমোদন দিয়েছেন।

এর আগে শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পরে, খান ইউনিস এবং উপত্যকার অন্যান্য অংশে সশস্ত্র হামাস সদস্যদের অবাধে চলাফেরা করতে দেখা গেছে।


যুদ্ধবিরতি চুক্তি উপলক্ষে ইসরায়েল এবং মিশর সফরের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি বিশ্বাস করেন যে হামাস ‘সমস্যা বন্ধ করতে চায়’। ট্রাম্প বলেন, ‘আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি। আমরা তাদের নজরদারি করছি।’

ইসরায়েলের নেসেটে ট্রাম্পের ঐতিহাসিক ভাষণের কয়েক ঘণ্টা আগে এমন মন্তব্য করেন ট্রাম্প, যেখানে তিনি যুদ্ধবিরতিকে ইসরায়েলি বিজয় হিসেবে উপস্থাপন করেছিলেন।

ট্রাম্প আরও বলেন, ‘এই অঞ্চলে জর্জরিত বিশৃঙ্খলার শক্তিগুলো সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে। ইসরায়েল এখন স্বাভাবিকীকরণ চুক্তি সম্প্রসারণের দিকে মনোনিবেশ করতে পারে।

ট্রাম্প আরও বলেন, ‘ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্য দীর্ঘ এবং বেদনাদায়ক দুঃস্বপ্ন অবশেষে শেষ হয়েছে। এটি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের জন্য একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সময়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়