শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:০৮ সকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় হামাস ও দুগমুশ গোত্রের সংঘর্ষে নিহত ২৭

গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার জর্ডানিয়ান হাসপাতালের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে শনিবার (১১ অক্টোবর)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নগরীর ভেতরে অবস্থানরত একদল সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে ঘিরে ফেলেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলাকালে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এ সময় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হন।

স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, শনিবার থেকে চলা এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের আট যোদ্ধা প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল আল-হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছিলেন। খবর পেয়ে হামাসের প্রায় তিন শতাধিক যোদ্ধা সেখানে অভিযান চালালে গোলাগুলি শুরু হয়।

তীব্র সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির মধ্যে পড়ে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাদের অনেকেই আগে ইসরায়েলি হামলার কারণে বারবার বাস্তুচ্যুত হয়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘মানুষ এবার ইসরায়েলি হামলা থেকে পালাচ্ছিল না, তারা পালাচ্ছিল নিজেদের লোকদের কাছ থেকে।’

দুগমুশ গাজার অন্যতম প্রভাবশালী গোত্র। হামাসের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। অতীতেও তাদের সশস্ত্র সদস্যরা হামাসের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন।

এদিকে দুগমুশ গোত্রের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, হামাস যোদ্ধারা একসময় জর্ডানিয়ান হাসপাতাল হিসেবে ব্যবহৃত একটি ভবনে প্রবেশের চেষ্টা করেন। আল-সাব্রা পাড়ায় ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর সেখানে আশ্রয় নিয়েছিল তাদের গোত্রের কয়েকটি পরিবার। ওই সূত্রের দাবি, হামাস ওই পরিবারগুলোকে উচ্ছেদ করে ভবনটিকে তাদের নতুন ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়