শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে চর্মরোগ ও ত্বকের রুক্ষতা: সুস্থ থাকতে বিষজ্ঞের পরামর্শ ও প্রতিকার

ত্বক বা চামড়া মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ। তাই এর সমস্যা ও রোগও বেশি। ঋতু পরিবর্তনের চক্রে শীতকালেও ত্বকের কিছু সমস্যা ও রোগ দেখা যায়। এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় জানা থাকলে রোগ থেকে সুরক্ষাও মেলে।

শীতকালে ত্বকে কী ধরনের সমস্যা হয়

  • ত্বক শুষ্ক হয়ে যায়।
  • কোনো কারণ ছাড়াই চুলকানো।
  • ঠোঁট ও পা বেশি শুষ্ক হয়ে ফেটে যাওয়া এবং ফাটা চিড় দিয়ে সংক্রমণ।
  • মাথার ত্বকে খুশকি।
  • কিছু চর্মরোগ বেশি মাত্রায় দেখা দেওয়া, যেমন স্ক্যাবিস, অ্যালার্জি, একজিমা ইত্যাদি।
  • পুরোনো জামাকাপড়, উলের পোশাক, বিভিন্ন ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহারে চুলকানি ও ত্বকের প্রদাহ হতে পারে।

এ ছাড়া বিভিন্ন ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, কিডনি, থাইরয়েডের রোগে বেশি মাত্রায় ত্বকের শুষ্কতা ও চুলকানি হয়।

পরিত্রাণের উপায়
সাধারণ কিছু নিয়মকানুন মেনে চললে শীতে ত্বকের সুরক্ষা দেওয়া সম্ভব। বিশেষ করে যাঁরা বিভিন্ন অ্যালার্জি এবং ক্রনিক ডিজিজ, যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, থাইরয়েডের রোগে ভুগছেন, তাঁদের সতর্ক থাকতে হবে, ত্বকের যত্ন নিতে হবে।

  • অতিরিক্ত ঠান্ডা বাতাসে প্রয়োজন ছাড়া বের না হওয়া, বের হলেও ত্বক ঢেকে রাখা।
  • ত্বক আর্দ্র রাখতে বেশি বেশি পানি ও তরল খাবার খাওয়া।
  • বারবার ময়েশ্চারাইজার ব্যবহার করা।
  • অলিভ অয়েল, নারকেল তেল, ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করা।
  • পুরোনো ও উলেন কাপড় ব্যবহারের আগে ধুয়ে নিন। যাঁদের উলেন কাপড়ে অ্যালার্জি আছে, তাঁরা এর ভেতরে সুতির কাপড় পরতে পারেন।
  • খুশকির জন্য কিটোকোনাজল, জিংক পাইরিথিওন ও সাইক্লোপিরক্সযুক্ত শ্যাম্পু সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন।
  • অন্য কারও সঙ্গে নিজের কাপড়চোপড়, চাদর, গামছা, তোয়ালে, লেপ, কম্বল ইত্যাদি শেয়ার না করা।
  • স্ক্যাবিস বা সংক্রামক চর্মরোগ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শমতো পরিবারের সব সদস্যের চিকিৎসা নেওয়া উচিত।
  • ঠোঁট ও পায়ের চামড়া শুষ্ক হয়ে গেলে পেট্রোলিয়াম জেলি লাগানো যায়। পা ফাটা রোধে সুতি মোজা পরা ভালো। ঠোঁট বা পায়ের চামড়া খুঁটিয়ে ওঠাবেন না। ফাটা স্থানে ব্যথা ও সংক্রমণ হলে, বিশেষ করে ডায়াবেটিস ও কিডনির রোগীরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

সাধারণ নিয়মকানুন মানার পরও যাঁদের ত্বকের সমস্যা যাচ্ছে না, তাঁরা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। 

ডা. মো. মোশাররফ হোসেন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালট্যান্ট, ঢাকা মেডিকেল কলেজ l

  • সর্বশেষ
  • জনপ্রিয়