শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাক ডাকা সমস্যা ও প্রতিকার নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

নানা শারীরিক জটিলতার কারণে দেখা দিতে পারে নাক ডাকার সমস্যা। এ সমস্যাটি গভীর ঘুম না হওয়ার বড় একটি কারণ। তাই স্লিপ সোসাইটির আয়োজনে নাক ডাকার চিকিৎসা বিষয়ে সম্মেলনে অংশ নেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সম্মেলন অনুষ্ঠিত হয়। স্লিপ সোসাইটি আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনের আজ ছিল সমাপনী পর্ব।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে এ সম্মেলনের উদ্বোধন হয়। দুই দিনব্যাপী সম্মেলনে অংশ নেন দেশের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সম্মেলনে বিশেষজ্ঞরা জানান, বেশিরভাগ ক্ষেত্রে নাক ডাকার সমস্যা গুরুতর নয়। সচেতনতা ও চিকিৎসকের পরামর্শ নিলে এর সমাধান সম্ভব।

তবে নাক ডাকার সমস্যা কারো গুরুতর হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। সম্মেলনে নাক ডাকা প্রতিকারে আধুনিক ও প্রচলিত বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।

প্রসঙ্গত, গত ১০ বছর ধরে নিয়মিতভাবে এই সম্মেলনের আয়োজন করে আসছে স্লিপ সোসাইটি। সংস্থাটি দীর্ঘ সময় ধরে ঘুম ও ঘুম সংক্রান্ত রোগ নিয়ে কাজ করছে।

সূত্র: সময় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়