শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাসহ ৭ জেলায় মৃদু তাপপ্রবাহ, বাগেরহাটে সর্বোচ্চ তাপ রেকর্ড

রাজধানী ঢাকায় চলতি মৌসুমে প্রথমবারের মতো মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। বুধবার (২০ মে) নগরজুড়ে ভ্যাপসা গরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবীরা।

আবহাওয়াবিদরা বলছেন, দিনের তাপমাত্রার তুলনায় রাতের অস্বাভাবিক উষ্ণতাই এই তীব্র গরমের মূল কারণ। গত রাতে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি, যার প্রভাব পড়েছে দিনের আবহাওয়ায়ও।

আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কোনো অঞ্চলের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।

ঢাকার পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া যশোরে ৩৬ দশমিক ৮, সাতক্ষীরায় ৩৬ দশমিক ৪, খুলনায় ৩৬ দশমিক ২ এবং পাবনা ও রাজশাহীতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজধানীর রাতের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি তীব্র হয়েছে। তিনি বলেন, ‘দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলেও ঢাকার জন্য এটি খুব অস্বাভাবিক নয়। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অনেক বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে।’

তিনি আরও জানান, চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ায় মে মাসের স্বাভাবিক তাপমাত্রা এতদিন দেখা যায়নি। তবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে, আর ঢাকায় আজ প্রথমবারের মতো তা অনুভূত হলো।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী অন্তত দুই দিন রাজধানীসহ বিভিন্ন এলাকায় এমন গরম অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হতে পারে। ইতোমধ্যে ময়মনসিংহ ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হয়েছে। ঢাকাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়