শিরোনাম
◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ঝড়ো হাওয়ার সতর্কতা

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 

আবহাওয়া কর্মকর্তাদের মতে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে স্বাভাবিক বাতাস প্রবাহিত হলেও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মেলায় জনজীবনে এর প্রভাব পড়তে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টির প্রভাবে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে নগরবাসী কিছুটা স্বস্তি পেলেও ঝড়ো হাওয়ার আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে, আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে। আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাষ থাকায় নৌযান ও পথচারীদের সাবধানে চলাফেরা করতে হবে। 

বিশেষ করে খোলা জায়গায় অবস্থান করার সময় বজ্রপাত থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। দুপুরের পর আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকলেও বিকেলের দিকে আবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়