শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:৪২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জের 'হামহাম' জলপ্রপাতের পথে দুর্ভোগ, পর্যটকদের আনাগোনা বাড়লেও ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দির সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক জলপ্রপাত ‘হামহাম’। স্থানীয় বাসিন্দারা একে হামহাম ঝর্ণা বলেও ডাকে। প্রায় ১৪টি পাহাড় ও পাথরের ছোট-বড় ছড়া পেরিয়ে এ ঝর্ণার কাছে পৌঁছাতে হয় পর্যটকদের। হামহাম জলপ্রপাতের প্রকৃত সৌন্দর্য ধরা পড়ে বর্ষার সময়। তবে জলপ্রপাতে পৌঁছাতে বেশ দুর্ভোগ পোহাতে হয় পর্যটকদের। তাই এ রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

হামহাম জলপ্রপাত, ১৭০ ফুট পাহাড়ের উপর থেকে স্বচ্ছ পানি আছড়ে পড়ছে বড় বড় পাথরের গায়ে। আর এ মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা।

মৌলভীবাজারের কমলগঞ্জ সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থিত ‘হামহাম জলপ্রপাত’। এর পশ্চিমদিকে চা বাগান, পূর্ব-দক্ষিণে অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত। আর প্রায় ১০ কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে পৌঁছাতে হয় এ জলপরীর আঙ্গিনায়।

যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় চোখে পড়বে সারি সারি কলাগাছ, জারুল, সেগুন, কদম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ। এছাড়া সবুজ ঘন বন আর নিস্তব্ধতায় নানা প্রজাতির বন্যপ্রাণী আর পাখ-পাখালির হাঁকডাকও শুনতে পাওয়া যায়। পর্যটকদের মুগ্ধ করতে সবুজ প্রকৃতির মাঝে এক অপরুপ ঝর্ণা ‘হামহাম জলপ্রপাত’।

পর্যটকরা জানান, সেখানে পৌঁছতে কিছুটা বেগ পেতে হলেও, পৌঁছানোর পর সেখানকার দৃশ্য তাদের মুগ্ধ করেছে।

কমলগঞ্জ থেকে জিপ গাড়িতে যেতে হয় চাপ্পারায় চা বাগানের কলাবাগান এলাকায়। সেখান থেকে পায়ে হাঁটার দুই ঘণ্টার রাস্তা গেলেই পৌঁছানো যায় হামহাম জলপ্রপাতে।

এলাকাবাসীরা জানান, বর্ষাকালে সেখানে পর্যটকদের আনাগোনা বাড়ে। এখানে পর্যটকদের আনাগোনায় তাদের জীবিকা চলে বলেও জানান তারা। এদিকে পর্যটকদের নিরাপত্তাসহ রাস্তা সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘আমাদের ভ্রমণপিপাসু পর্যটকরা প্রায়ই এখানে আসেন। পর্যটন স্পটে যাওয়ার পথে রাস্তায় দুর্ভোগের শিকার হন, বিষয়টি আমরা অবগত আছি। সেখানে যাওয়ার যে রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে আগেই সম্পন্ন করা হয়েছিল। এখন কিছু সংস্কার কাজ প্রয়োজন হবে।’

উল্লেখ্য, ২০০৮ সালে হামহাম জলপ্রপাতের সন্ধান মিললেও পর্যটক আনাগোনা শুরু হয় ২০১০ সাল থেকে।

সূত্র: এখন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়