শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতার পার্টিতে ভিড় সামলাতে গিয়ে চরম বিড়ম্বনায় হিনা খান

প্রিয় তারকাদের সামনে পেলে ভক্তরা আনন্দে ছবি তোলার চেষ্টা করেন। কিন্তু কখনও কখনও এই ভিড় অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন বলিউড অভিনেত্রী হিনা খান, যিনি সম্প্রতি একটি ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।

একই সময়ে পেশাদার আলোকচিত্রীদের হুড়োহুড়ি ও চিৎকার-চেঁচামেচিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা ব্যর্থ হলে হিনা খান নিজেই এগিয়ে আসেন। উত্তেজিত হয়ে তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান এবং চিৎকার করে বিশৃঙ্খলা বন্ধ করতে বলেন। অভিনেত্রীর কঠোর অবস্থানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে বর্তমানে সুস্থতার পথে রয়েছেন হিনা খান। অসুস্থতা জয় করে নিয়মিত কাজে ফিরলেও জনসমাগমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে বেশ বিড়ম্বনায় ফেলেছে। 

সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকেই তার পক্ষ নিয়ে আলোকচিত্রীদের অপেশাদার আচরণের সমালোচনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়