শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

৭ এপ্রিল বগুড়ার মমো-ইনে অনুষ্ঠিত হবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

মনিরুল ইসলাম : আগামী  ৭ এপ্রিল বগুড়ার মমো ইন-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে, শুধুমাত্র সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। বিশেষ এই মিউজিক অ্যাওয়ার্ড শো’তে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তী শিল্পীদের পাশাপাশি থাকবেন জনপ্রিয় সব শিল্পী।

মমো ইন এর সামনে বিস্তৃত মাঠে অনুষ্ঠিত হবে এই মিউজিক অ্যাওয়ার্ড। এই তথ্য জানালেন চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজ।

চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, গত ২০ বছর ধরেএই  চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড  অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে এটি অনুষ্ঠিত হয়েছে। আমেরিকায়, ইংল্যান্ড,কয়েকবার  দুবাই, কাতারসহ দেশের বিভিন্ন জেলায় এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। এবার অনুষ্ঠিত হবে উত্তরাঞ্চলের  বগুড়া শহরে। দেশের মিউজিক অঙ্গনের শিল্পীরা এতে অংশ নিবেন। যারা খ্যাতনামা সংগীত শিল্পী ও কিছু অভিনয় শিল্পী  আছেন তারা এই অ্যাওয়ার্ডটি সম্পর্কে অবগত রয়েছেন।

জানা গেছে,  এবার জাঁকজমকপূর্ণ ভাবে এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে । এর নানা পর্বে থাকবে নতুনত্বের ছোঁয়া। এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন রাজু আলিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়