শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে রাস্তায় ফেলে পেটাল দুর্বৃত্তরা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই এই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৭ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে একটি স্ট্যাটাস দেন মনিরা মিঠু। সেখানে তিনি অভিযোগ করেন, একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে তার গাড়ির পেছনে ধাক্কা দেয় এবং গাড়িটি প্রায় ধ্বংস করে ফেলে।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি লেখেন, “কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন।” অভিনেত্রী ওই ঘাতক গাড়ির নম্বর প্রকাশ করে জানান, গাড়িটির নম্বর—ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, তার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ওই দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।

প্রথম পোস্টের কিছু সময় পরই মনিরা মিঠু আরেকটি আপডেট দেন। সেখানে তিনি এক ব্যক্তির ছবি যুক্ত করে তাকে ওই গাড়ির মালিক হিসেবে দাবি করেন। সন্তানকে মারধরের সময় ওই ব্যক্তি উপস্থিত ছিলেন জানিয়ে তিনি লেখেন, “এই লোক গাড়ির মালিক এবং আমার সন্তানকে রক্তাক্ত করার সময় ছিল।” এই পোস্টেও তিনি প্রমাণ হিসেবে গাড়ির নম্বরটি পুনরায় উল্লেখ করেন।

জনপ্রিয় এই অভিনেত্রীর এমন পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়