শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন কনার জন্য মার খেয়েছিলেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার এক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে অভিনেত্রী এক যুগ আগের তিক্ত এক অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। সেখানে তিনি জানান, দেশের বাইরে একটি শোতে কণ্ঠশিল্পী কনার পক্ষে কথা বলায় তাকে মার খেতে হয়েছিল। 

সাক্ষাতকারে অতীত সেই স্মৃতি স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘কনা আপুর জন্য আমি মার খেয়েছিলাম। ২০১৩ সালে একটি শো করতে নেপালে গিয়েছিলাম। অনুষ্ঠানটির উপস্থাপিকা ছিলাম আমি। শিল্পীদের মধ্যে ছিলেন কনা আপু ও জেমস ভাই। নেপালে এটি বেশ বড় একটি শো ছিল।’ 

ফারিয়া সেই অনুষ্ঠানে কনার সঙ্গে হওয়া দুর্ব্যবহারের প্রতিবাদ করায় তিক্ত এক অভিজ্ঞতার মুখে পড়েন। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘কোনো একটি কারণে আয়োজকের স্ত্রী কনা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। আমি বলেছিলাম, এ ঘটনার জন্য কনা আপুর কাছে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তখন ওরা আমাকে আটকে রাখে। তখন তো বয়স আরও কম ছিল, রক্ত গরম ছিল, মাথা গরম ছিল।’ 

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকা এ অভিনেত্রীর শোবিজে যাত্রা শুরু হয় একজন রেডিও জকি হিসেবে। পরে টিভি উপস্থাপিকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান। তবে অভিনয়ে নাম লেখানোর পর তার ক্যারিয়ারের মোড় পুরোপুরি ঘুরে যায়। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়