শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, সপরিবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন শুভশ্রী

টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী সপরিবার বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডে। পুত্র ইউভান, কন্যা ইয়ালিনিকে নিয়ে থাইল্যান্ডের রাজপথে নতুন বছর উদযাপনে মেতে ওঠেন এ তারকা দম্পতি। 

বছর শেষে মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘নটী বিনোদিনী’র ভূমিকায় তার অভিনয় দর্শক প্রশংসিত হয়। রাজও শেষ করেছেন তার আগামী ছবি ‘হোক কলরব’-এর শুটিং। এত ব্যস্ততার মধ্যে কিছু সময়ের জন্য নতুন বছরকে সপরিবার স্বাগত জানাতে এবং নিজেদের মতো করে সময় কাটাতে সমুদ্রদ্বীপে পৌঁছে গিয়েছিলেন তারা। 

সেখানে মা-মেয়ে বিকিনিসুন্দরী! আইসক্রিম নিয়ে আনন্দে মেতেছিল ইউভান। স্ত্রী, পুত্র ও কন্যার ছবি তুলেছেন রাজ। থাইল্যান্ডে মধ্যরাতে বর্ষবরণে মেতেছিলেন ‘রাজশ্রী’। 

চক্রবর্তী পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, ফেরার পথেই বিপত্তি ঘটে। মাঝ আকাশে হঠাৎ বিমানে গোলযোগ। যাত্রীদের প্রাণরক্ষা করতে তড়িঘড়ি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন চালক। তার সেই সিদ্ধান্তেই বাকি যাত্রীদের সঙ্গে সপরিবার প্রাণে বাঁচেন রাজ চক্রবর্তী দম্পতিও। যদিও তখন নাকি বিমানের মধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন অনেকেই। 

বিপদ কাটতেই আবার কাজের মেজাজে কর্তা-গিন্নি। শুভশ্রী ব্যস্ত তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারে। রাজ উত্তর কলকাতায় তার আগামী সিরিজ ‘আবার প্রলয় ২’-এর শুটিং শুরু করে দিয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার রাজের শুটিং শেষ। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ‘হোক কলরব’ সিনেমার ট্রেলার মুক্তি আয়োজন করা হয়েছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়