শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো রুপালি পর্দায় অক্ষয়-রানি জুটি

দুজনেই প্রায় দুই যুগের বেশি সময় ধরে কাজ করছেন বলিউডে, কিন্তু কেন জানি একসঙ্গে দেখা যায়নি এই দুই মেগাস্টার নায়ক-নায়িকাকে। অবশেষে জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে একসঙ্গে পর্দায় আসতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও অভিনেতা অক্ষয় কুমার।

জল্পনা সত্যি হলে খিলাড়িখ্যাত অভিনেতার সঙ্গে এটিই রানি মুখার্জির প্রথম সিনেমা হতে চলেছে। নব্বইয়ের দশকের দুই তারকাকে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে।

জানা গেছে, জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সাম্প্রতিক সময়ে নিঃসন্দেহে এই কাস্টিং অন্যতম বড় হতে চলেছে। চলতি বছরের মাঝামাঝি শুটিংও শুরু হয়ে যাবে। পরিচালক অমিত রাই এমন এক গল্প নিয়ে আসছেন, যা আরও বড়, আরও সমসাময়িক ও আগের থেকেও বেশি করে মানুষের মনে গেঁথে যাবে।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। ফেব্রুয়ারিতে ‘মরদানি ৩’ নিয়ে বড়পর্দায় ফিরছেন রানি মুখার্জি। অন্যদিকে ‘ওহ মাই গড’-এর প্রথম সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় ‘ওহ মাই গড-২’। দুটি সিনেমাই বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। তবে এবার ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় ‘ওহ মাই গড-৩’ সিনেমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়