শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে ভর্তি আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থা এমন বেগতিক যে তড়িঘড়ি করে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে ভাগ করেছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হাসপাতাল থেকে কিছু ছবি পোস্ট করেছেন কিরণ।

ছবিতে দেখা যায়, তার কব্জিতে হাসপাতালের ট্যাগ বাঁধা, যেখানে নাম লেখা রয়েছে ‘কিরণ আমির রাও খান’। অন্য একটি ছবিতে দেখা যায় তার ঠোঁট বেশ ফুলে গিয়েছে। কিরণ জানান, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা অ্যালার্জির কারণে তার ঠোঁটের এই অবস্থা হয়েছিল।

কিন্তু হাসপাতালেও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে এই পরিচালককে। নিজের অসুস্থতা প্রসঙ্গে কিরণ রাও লিখেছেন, ‘আমি ২০২৬ সালকে উদযাপন করার জন্য একদম প্রস্তুত ছিলাম। কিন্তু আমার অ্যাপেন্ডিক্স আমাকে মনে করিয়ে দিল, এবার একটু ধীরে চলার প্রয়োজন এসেছে। আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।’

তিনি আরও জানান, চিকিৎসকদের তৎপরতায় অস্ত্রোপচারের মাধ্যমে তার অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়েছে এবং সেটি কীভাবে সম্পন্ন হয়েছে তা তিনি টেরই পাননি।

ফোলা ঠোঁট নিয়ে মজা করে কিরণ লেখেন, ‘অ্যালার্জির কারণে ঠোঁট এমনভাবে ফুলে গিয়েছিল যে বন্ধুরা দেখে হাসাহাসি করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি আবার স্বাভাবিক হয়ে গেছে।আমি এখন বাড়ি ফিরেছি। আশা করছি ২০২৫-এর মতো ২০২৬ সালটিও আমার প্রতি দয়ালু হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়