শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইটারের মাধ্যমে নিকের সঙ্গে প্রেমের শুরু, গোপন রহস্য ফাঁস করলেন প্রিয়াঙ্কা।

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের প্রেম, সংসার নিয়ে ভক্তদের যেন কৌতূহল শেষই হয়না। বিয়ের পর মার্কিন মুল্লুকে পুরোদস্তুর থিতু হয়েছেন এই বারফি অভিনেত্রী, কিন্তু তাও তার সংসার এখনও বলিউডের চর্চার বিষয়।

অনেকেই জানতে চান, সুদূর মার্কিন মুলুকের সংগীতশিল্পী নিকের প্রেমে কীভাবে মজেছিলেন বলিউডের প্রিয়াঙ্কা? সেই বহু প্রতীক্ষিত রহস্যের জট খুললেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শো-টির একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, যেখানে নিকের সঙ্গে তার পরিচয়ের মজার স্মৃতি শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে পা রেখেই কপিল শর্মার শারীরিক পরিবর্তন ও ফিটনেস দেখে অবাক হয়ে যান প্রিয়াঙ্কা। হাসতে হাসতে তিনি প্রশ্ন করেন, ‘তুমি এতোটা ফিট হলে কী করে?’ রসিকতায় পটু কপিলও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি পাল্টা উত্তরে জানান, চারজন নায়িকার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কারণেই তার এই গ্ল্যামার ও ফিটনেস।

আড্ডার এক পর্যায়ে কপিল প্রিয়াঙ্কাকে সরাসরি জিজ্ঞেস করেন, নিক জোনাসের সঙ্গে তার প্রথম যোগাযোগ কীভাবে হয়েছিল? অনুরাগীদের দীর্ঘদিনের এই প্রশ্নটি করতে গিয়ে কপিল মজা করে জানতে চান, ‘আপনি কি চিঠির সেই পুরনো যুগে ফিরে পায়রার মাধ্যমে নিককে কোনো বার্তা পাঠিয়েছিলেন?’

জবাবে প্রিয়াঙ্কা হেসে বলেন, ‘পায়রা নয়, তবে টুইটারের পাখির (বর্তমান এক্স) মাধ্যমেই আমাদের আলাপ শুরু হয়েছিল।’ সোশ্যাল মিডিয়া টুইটারেই যে তাদের সম্পর্কের সূত্রপাত, তা পরিষ্কার করে দিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার উত্তর শুনে কপিল নিজের ভাগ্যকে দোষারোপ করে মজা করে বলেন, ‘আমিও তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না। উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!’

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়