শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ষাট ছুঁইছুঁই বয়সে এসে ঘুমের অভ্যাস বদলালেন শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশকেরও বেশি সময় ধরে আসমুদ্র হিমাচল মুগ্ধ করে রেখেছেন রুপালি পর্দায়। অভিনয়ের পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে তার। সম্প্রতি ওটিটির পর্দায় পরিচালক হিসেবে ছেলে আরিয়ান খান আত্মপ্রকাশ করেছেন। 

মেয়ে সুহানাও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এ ছাড়া রয়েছে আরেক পুত্র আব্রাম খান। এই পাঁচজনের সুখী পরিবার। তবু রাতে ঘুম হয় না কিং খানের। মাত্র চার ঘণ্টার বেশি ঘুমাতে পারেন না তিনি। এবার তার জীবনে কোন বদল আনলেন শাহরুখ খান?

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খান জানান, চার ঘণ্টার বদলে দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করছেন তিনি। কারণ তার কাঁধে একটা অস্ত্রোপচার হয়েছে। যাতে দ্রুত সেরে ওঠেন তার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন বাদশাহ।   

শাহরুখ খান জানান, তিনি কর্মব্যস্ত থাকতে ভালোবাসেন। কখনো কখনো সায় দেয় না শরীর। তবু মনের খিদে যেন মেটে না। সে কারণে না ঘুমিয়ে এমন পরিশ্রম করতে পারেন তিনি। এর আগে ২০২৩ সালে পরপর তিনটি সিনেমা মুক্তি পায় শাহরুখ খানের। তারপর থেকে আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাদশাহ। সেই সিনেমায় একেবারে পেশিবহুল চেহারায় দেখা যাবে তাকে। সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়