শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ১৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেড সি ফেস্টিভ্যালে একই ফ্রেমে সালমান খান ও ইদ্রিস এলবা

প্রাচীন ঐতিহ্যের নগরী সৌদি আরবের জেদ্দার আলবালাদ। যে শহরকে বলা হয় মধ্যপ্রাচ্যের বাণিজ্যের প্রাণকেন্দ্র। ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বায়নের অপূর্ব মিশেল এই শহরটিতে গত পাঁচ বছর ধরে জড়ো হন বিশ্বের সেরা চলচ্চিত্রকার, তারকা আর সৃষ্টিশীল ব্যক্তিরা। রেড কার্পেটে হাঁটেন, ঝলক ছড়ান বহিরাগত পোশাকে, আর সিনেমার শক্তিকে উদযাপন করেন এক মহোৎসব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

এবার উৎসবটির পঞ্চম আসর বসেছে। আগের মতো এবারও বলিউড–হলিউড তারকাদের জমজমাট উপস্থিতিতে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সেই তারকাদের তালিকায় আছেন বলিউড ভাইজান সালমান খানও। ফেস্টিভ্যালের গোল্ডেন গ্লোবস ডিনারে সালমানের সঙ্গে হলিউড তারকা ইদ্রিস এলবারকেও দেখা গেল এক ফ্রেমে।

সন্ধ্যার বিভিন্ন ছবিতে দেখা যায়-সালমান খান ইদ্রিস এলবা, এডগার রামিরেজ, ওলগা কুরিলেঙ্কো, ইমাদ ইস্কান্দারসহ আরও বহু আন্তর্জাতিক তারকার সঙ্গে পোজ দিচ্ছেন। কালো স্যুট, কালো টাই আর ক্লাসিক স্টাইলিংয়ে সজ্জিত সালমান পুরো সময়টিই ছিলেন হাসিখুশি-অতিথিদের সঙ্গে কথা বলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন এবং ক্যামেরার সামনে দিয়েছেন মনোমুগ্ধকর সব ফ্রেম।

সৌদি আরব সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে সালমান বলেন, আমি এখানে আসতে খুব ভালোবাসি। সৌদিকে আমি পছন্দ করি। এখানকার সংস্কৃতি অনেকেরই ভালো লাগে। আমি এখন বেশ ঘনঘন আসছি, তাই ভালোই লাগছে।’

উৎসবে আলিয়া ভাট যে বড় সম্মান পেয়েছেন, তা নিয়েও তিনি দারুণ খুশি। তাঁর ভাষায়, আলিয়া ভাট-অসাধারণ! শুধু সৌদিই এমনটা করতে পারত। তারা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে; দারুণ ব্যাপার। ভালো লাগে যে তারা নিজেদের সেরাটা নিয়ে আমাদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে কাজ করছে।”

এদিকে সালমান শেষ করেছেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’–এর সঞ্চালনা। এখন তিনি ব্যস্ত তাঁর নতুন ছবি ‘ব্যাটেল অব গালওয়ান’ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত এই ছবিতে ২০২০ সালের ভারত–চীন সংঘর্ষকে চলচ্চিত্রায়িত করা হয়েছে। ছবিতে সালমান অভিনয় করছেন কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায়। যিনি ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন। 

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়