শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনস্টাগ্রামে ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার শ্রাবন্তী

কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় থাকেন আলোচনায়। তবে এবার তিনি চর্চায় এলেন তার নতুন ছবি জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।পোস্টের জন্য। সেই ছবিতে বাথটাবে দেখা গেছে তাকে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) শ্রাবন্তী তার ইনস্টাগ্রামে বিশেষ একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় একরাশ সাবানের ফেনার মাঝে বাথটাবে রয়েছেন নায়িকা। তিনি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নিজেকে সিক্ত করতে থাকুন।’

তার ছবি প্রকাশ্যে আসতেই নানা রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘অসাধারণ দুটি চোখের চাহনি।’ আর একজন লেখেন, ‘ওয়াও দারুণ।’

প্রসঙ্গত, জীবনে যতই চড়াই-উতরাই আসুক না কেন, হাসিমুখে পেশাদার জগতের সঙ্গে নিজেকে জুড়ে রেখেছেন শ্রাবন্তী। তিন তিনবার বিয়ে ভেঙেছে নায়িকার। তার দুই প্রাক্তন স্বামী এখন নতুন সংসার পেতেছেন।

নায়িকা হিসাবে শ্রাবন্তীর আত্মপ্রকাশ ‘চ্যাম্পিয়ন’ ছবির মাধ্যমে। বক্স অফিসে দারুণ সফল সেই ছবি। নায়িকা তখন দশম শ্রেণির ছাত্রী ছিলেন। ভালোবাসার টানে বাড়ির অমতে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন বছর ১৬ বছরের শ্রাবন্তী। ১৭ বছর বয়সে স্কুলের গণ্ডি পার করার আগেই মা হয়েছিলেন শ্রাবন্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়