শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্ক টাইমসের 'মোস্ট স্টাইলিশ' ৬৭ ব্যক্তির তালিকায় বলিউড সুপারস্টার শাহরুখ খান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস প্রকাশিত ২০২৫ সালের মোস্ট স্টাইলিশ ৬৭ ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিশ্বের খ্যাতিমান লোকদের নিয়ে সাজানো এই তালিকায় শাহরুখের নাম আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।

উল্লেখ্যযোগ্যদের মধ্যে তালিকায় রয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টার, র‍্যাপার ডোইচি, অভিনেতা ও ফ্যাশন ডিজাইনার এএসএপি রকি, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল ভিভিয়ান উইলসন, সংগীতশিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব নিকোল শেরজিঙ্গার, অভিনেতা ওয়ালটন গগিন্স, অভিনেত্রী জেনিফার লরেন্স এবং কমেডিয়ান নাট্যকার কোল এসকোলা।

৬০ বছর বয়সী বলিউড তারকা শাহরুখ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অন্যতম কারণ হলো- এ বছর মেট গালায় তার নজরকাড়া উপস্থিতি। ওই সময় তিনি পরেছিলেন ভারতীয় প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো রঙের কাস্টমাইজড পোশাক।

নিউইয়র্ক টাইমস লিখেছে, ‘বলিউড তারকা শাহরুখ প্রথমবারের মতো মেট গালায় অংশ নিয়ে অনুষ্ঠানকে যেন নিজের করে নিয়েছিলেন।” তালিকায় তার নামের পাশে দেওয়া হয়েছে মেট গালার কয়েকটি ছবি, যেখানে দেখা যায় শাহরুখের ব্ল্যাক বেসবোক মেন্সওয়্যার লুক।

প্রসঙ্গত, শাহরুখ এখন ব্যস্ত সময় পার করছেন ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান এবং দীপিকা পাড়ুকোন। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বিশাল সফল ছবি ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে কাজ করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়