শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'সুপারস্টার' তকমা নিয়ে মতামত জিতের, কে দেয় এসব উপাধি?

বিনোদন জগতের তারকাদের নামের আগে বিশেষ উপাধি দেখা যায়। এই যেমন—সুপারস্টার, মেগাস্টার, কিং, লেডিস সুপারস্টারসহ আরও অনেক উপাধি দেখতে পাওয়া যায়। যা নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কে সত্যিকারের সুপারস্টার, আর এসব তকমা কতটা যৌক্তিক— এ নিয়ে নেটিজেনদের মধ্যে তর্কবিতর্ক জোরালো শুরু হয়েছে।

টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ মুক্তির পর কলকাতায় এই তকমা ব্যবহারের বিষয়টি আরও বেশি জোরালো আলোচনায় চলে এসেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যঙ্গ-বিদ্রূপও হচ্ছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জিৎ ‘সুপারস্টার’ বলে সম্বোধিত হন, তখনই এই তকমা নিয়ে তার মতামত ব্যক্ত করেন অভিনেতা। নামের আগে বাড়তি তকমা যোগ করা বা নেওয়া—কোনোটাই তার পছন্দ নয় বলে জানিয়েছেন।

সুপারস্টার কিংবা মেগাস্টার তকমা কারা দেয়?—এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, আমি জানি না কে দেয়। তোমরা জানলে আমায় বলো—কারা তারকাদের এ উপাধি দেয়? তিনি বলেন, আমার কাছে এসব খুব গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো— আমি কতটা ভালো কাজ করতে পারছি এবং দর্শকদের মনে জায়গা করে নিতে পারছি।

তবে এ উপাধি নিয়ে তিনি আবার বিরোধিতাও করেননি। জিৎ বলেন, যদি মেগাস্টার কিংবা লেডিস সুপারস্টার তকমা কারও জনপ্রিয়তা উদযাপন করতে সাহায্য করে, তাতে অসুবিধা কী? কেউ যদি নিজেরাই এ তকমা নেন এবং দর্শকরা সেটাকে সমর্থন করেন, তবে এতে আলাদা করে সমস্যা দেখার কারণ নেই বলে জানান অভিনেতা।

উল্লেখ্য, দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন অভিনেতা জিৎ ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমার মধ্য দিয়ে। অনন্ত সিংয়ের জীবনীভিত্তিক এ সিনেমার ফার্স্টলুক টিজার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, যেখানে এক বিপ্লবীর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়